Latest from The Reporter 24

Loading news...

দ্য রিপোর্টার ২৪ পড়ুন বাংলায়

ক্লিক করে পুরো সাইট বাংলায় পড়ুন

দ্য রিপোর্টার ২৪ | শেষ সংবাদ

ঢাকার বিমানবন্দর ৩য় টার্মিনালের ফ্লাইওভার থেকে পিকআপ নিচে পড়ে বিমান বাহিনীর ৩ সদস্য নিহত


ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্মাণাধীন তৃতীয় টার্মিনালের ফ্লাইওভার থেকে পিকআপ ভ্যান নিচে পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর ৩ জন সদস্য নিহত এবং ৪ জন আহত হয়েছেন।

সোমবার (৩১ আগস্ট) রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে ৩য় টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনাটি যেভাবে ঘটে

সূত্রে জানা যায়, বিমান বাহিনীর সদস্যরা তৃতীয় টার্মিনালে দায়িত্ব পালন করছিলেন। এ সময় তাদের বহনকারী পিকআপ ভ্যানটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে টার্মিনালের দ্বিতীয় তলার ফ্লাইওভার থেকে নিচে পড়ে যায়।

দুর্ঘটনাস্থলেই ৩ জন সদস্যের মৃত্যু হয়। নিহতরা হলেন—ওয়ারেন্ট অফিসার মাহমুদ, কর্পোরাল পিয়াস এবং এলএসি জুবাইদুল।

এ দুর্ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কর্পোরাল সিফাত (আবু সাঈদ), কর্পোরাল মাহবুব ও এলএসি আহাদ মারাত্মকভাবে জখম হয়েছেন এবং সিনিয়র অফিসার আবুল খায়ের সামান্য আহত হয়েছেন।

নিহত ও আহতদের সিএমএইচে প্রেরণ

দুর্ঘটনার পর পরই দ্রুত উদ্ধার অভিযান শুরু করা হয়। দুর্ঘটনাস্থল থেকে নিহতদের দেহ এবং আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়।

দুর্ঘটনার তাৎক্ষণিক কারণ এখনও জানা যায়নি। পিকআপটি কী কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভার থেকে নিচে পড়ে গেল, তা নির্ধারণে কর্তৃপক্ষ তদন্ত চালাবে বলে আশা করা হচ্ছে।